রংপুরের বদরগঞ্জে ধানখেতের পাশ থেকে চোখ উপড়ানো লাশ উদ্ধার
বদরগঞ্জে ধানখেতের পাশে চোখ উপড়ানো লাশ উদ্ধার

রংপুরের বদরগঞ্জ উপজেলায় ধানখেতের পাশ থেকে জাইদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির চোখ উপড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খাগড়াবন্ধ হালাবটতল এলাকায় এ ঘটনা ঘটে।

লাশ উদ্ধার ও পরিচয়

স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত জাইদুল ইসলাম বিষ্ণুপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খাগড়াবন্ধ পশ্চিমপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

পুলিশের প্রাথমিক ধারণা

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে দুই চোখ উপড়ানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ, জড়িত ব্যক্তি এবং চোখ উপড়ে ফেলার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তদন্ত ও ময়নাতদন্ত

বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ