যশোর কর অঞ্চলে ১৩ থেকে ২০ গ্রেডের ১২২টি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৫ মে ২০২৬ নির্ধারণ করা হয়েছে।
পদ ও বেতন-স্কেল
- কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩): ১টি পদ, বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা।
- প্রধান সহকারী (গ্রেড-১৩): ২২টি পদ, বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা।
- উচ্চমান সহকারী (গ্রেড-১৪): ২২টি পদ, বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা।
- সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪): ২৩টি পদ, বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা।
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬): ২৭টি পদ, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা।
- অফিস সহায়ক (গ্রেড-২০): ২৭টি পদ, বেতন ৮,২৫০-২০,১০০ টাকা।
বয়সসীমা
প্রার্থীদের বয়স ২৫ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ফি ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা। ৬ নম্বর পদের জন্য আবেদন ফি ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা। অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময়: ৫ মে ২০২৬, সকাল ১০.০০টা। শেষ তারিখ ও সময়: ২৫ মে ২০২৬, বিকেল ০৫.০০টা। বিস্তারিত দেখুন: https://taxeszonejashore.gov.bd/media/notice_files/নয়গ_বজঞপত.pdf



