কলকারখানা পরিদর্শন অধিদপ্তরে নতুন মহাপরিদর্শক নিয়োগ
কলকারখানা পরিদর্শন অধিদপ্তরে নতুন মহাপরিদর্শক

সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. ফরহাদ সিদ্দিককে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক নিয়োগ দিয়েছে। তাকে প্রেষণে এই নিয়োগ দিয়ে অতিরিক্ত সচিব পদে তার চাকরি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

অন্যান্য পদায়ন

এদিকে, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাবেক মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিনকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে। অন্যদিকে, স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শাহ আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ