নারী শক্তির ক্ষমতায়ন এবং শারীরিক ও মানসিক সুস্থতাকে আরও বেগবান করতে একীভূত হলো দেশের অন্যতম দুটি প্ল্যাটফর্ম ‘পাওয়ার অব ওয়ান্ডার উইমেন’ ও ‘রেজুভা ওয়েলনেস’। সম্প্রতি রেজুভা ওয়েলনেসের নিজস্ব কার্যালয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
কৌশলগত অংশীদারত্বের লক্ষ্য
এই কৌশলগত অংশীদারত্বের মূল লক্ষ্য হলো সামাজিক সচেতনতা, মানসিক স্বাস্থ্য এবং শারীরিক সুস্থতা খাতে সমন্বিতভাবে কাজ করা। এর মাধ্যমে নারীর সামগ্রিক উন্নয়ন ও সুস্থতায় একটি নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সমঝোতা স্মারক স্বাক্ষর
অনুষ্ঠানে রেজুভা ওয়েলনেসের পক্ষে প্রতিষ্ঠানটির কর্ণধার ডা. তৌহিদা রহমান ইরিন এবং পাওয়ার অব ওয়ান্ডার উইমেনের পক্ষে এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইসমত আরা জাকিয়া আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকে সই করেন।
উল্লেখ্য, রেজুভা ওয়েলনেস দীর্ঘদিন ধরে মানুষের স্বাস্থ্যসেবা, সৌন্দর্য ও সুস্থতা নিয়ে কাজ করছে, যেখানে ডা. ইরিন বিশেষভাবে মানসিক স্বাস্থ্য ও শারীরিক উৎকর্ষতাকে গুরুত্ব দিয়ে আসছেন। অপরদিকে পাওয়ার অফ ওয়ান্ডার উইমেন নারীর নেতৃত্ব উন্নয়ন ও ক্ষমতায়নে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজুভা ওয়েলনেসের চেয়ারম্যান ডা. বিএ সাদিক। এছাড়াও পাওয়ার অব ওয়ান্ডার উইমেনের কার্যকরী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। যাদের মধ্যে ছিলেন— সিনিয়র ভাইস চেয়ারম্যান জাকিয়া ইয়াসমিন দোলা, ভাইস চেয়ারম্যান জিন্নাত আরা রুমি, মালেকা মুন্নি, লিটা খন্দকার, মোরশেদা রনি, বিবি তাহুরা, বিলকিস বেগম ও সাবরিনা সাদাত।
ভবিষ্যৎ পরিকল্পনা
এই চুক্তির ফলে ভবিষ্যতে দুই প্রতিষ্ঠান যৌথভাবে নারীর ক্ষমতায়ন, মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং শারীরিক সুস্থতা উন্নয়নে নানামুখী কাজ করবে। এই উদ্যোগকে দেশের ওয়েলনেস সেক্টর এবং নারী উন্নয়নের ক্ষেত্রে একটি ‘সিগনিফিক্যান্ট মাইলস্টোন’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।



