ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ২৭ বা ২৮ মে
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ২৭ বা ২৮ মে

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেছে। বিভিন্ন দেশ ইতিমধ্যে তাদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম আল কুরা অনুযায়ী, আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। সৌদি ক্যালেন্ডার অনুসারে, ১৬ মে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে ৩০তম দিন। অর্থাৎ জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে, ফলে ২৭ মে ঈদ অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের সম্ভাব্য তারিখ

পাকিস্তানের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, দেশটিতেও ২৭ মে ঈদুল আজহা পালিত হতে পারে।

যুক্তরাজ্য ও ইউরোপ

যুক্তরাজ্য ও ইউরোপে নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ নির্ধারিত হবে। মুসলিম জীবন বিষয়ক মিডিয়া প্ল্যাটফর্ম হাইফেন অনলাইন জানিয়েছে, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২৭ মে বুধবার অথবা ২৮ মে বৃহস্পতিবার ঈদ শুরু হতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ভিত্তিতে জানিয়েছে, হজ বা আরাফাতের দিন ২৬ মে এবং ঈদুল আজহা ২৭ মে পালিত হবে।

বাংলাদেশের সম্ভাবনা

সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে হিসেবে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পরের মাস জিলহজ এবং মাসটির ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই জিলহজ মাসের শুরু এবং ঈদের সঠিক দিন নির্ধারিত হবে। এ বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি চূড়ান্ত ঘোষণা দেবে।

২০ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত ২৯ দিন জিলকদ মাস। জিলহজ মাস শুরু হতে পারে ১৮ মে। জিলকদ মাস ২৯ দিনে শেষ হলে ২৭ মে ঈদ অনুষ্ঠিত হবে। আর জিলকদ মাস ৩০ দিনের হলে ঈদ হবে ২৮ মে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ