নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাসদস্য নিহত, আহত ৫
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাসদস্য নিহত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় রাসেল বসুনিয়া (৪৮) নামে সাবেক এক সেনাসদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে নীলফামারী-ডোমার মহাসড়কের নীলাহাটি কালীতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল বসুনিয়া ডোমার উপজেলার চিলাহাটি এলাকার জাকারিয়া বসুনিয়ার ছেলে।

দুর্ঘটনার বিবরণ

জানা গেছে, সড়ক সংস্কার কাজ চলাকালীন রাস্তার খাল ও বড় গর্ত এড়িয়ে চলতে গিয়ে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাবেক সেনা সদস্য জাহাঙ্গীর বসুনিয়া নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা তার স্ত্রী ও দুই সন্তান আহত হন। দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে ছিটকে পড়ে গেলে বাসের কয়েকজন যাত্রীও আহত হন।

স্থানীয়দের অভিযোগ

স্থানীয়দের অভিযোগ, নীলফামারী-ডোমার মহাসড়কে সংস্কার কাজ চললেও বিভিন্ন স্থানে খাল ও বড় বড় গর্ত তৈরি হয়ে আছে। এসব ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে। স্থানীয়রা দাবি করেন, সড়ক সংস্কার কাজে প্রয়োজনীয় নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় এ ধরনের প্রাণহানির ঘটনা ঘটছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

ডোমার থানার ওসি হাবিবুল্লাহ জানান, লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেল থানায় নেওয়া হয়েছে এবং বাস উদ্ধার করে থানায় নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ