আমার জীবনে এত পরিশ্রমী মানুষ খুব কম দেখেছি: রামচরণ
আমার জীবনে এত পরিশ্রমী মানুষ খুব কম দেখেছি: রামচরণ

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার রামচরণের ‘পেড্ডি’ সিনেমাটি গত ৪ জুন বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে। সিনেমাটি ইতিমধ্যে ৪০০ কোটির বেশি আয় করে অন্যতম সফল সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে। সম্প্রতি মুম্বাইয়ে সিনেমাটি মুক্তি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে গণমাধ্যমের সাক্ষাৎকারে সহশিল্পী জাহ্নবী কাপুর ও স্পোর্টস ড্রামা ঘরানার জনপ্রিয় পরিচালক বুচি বাবু সানাকে নিয়ে খোলামেলা কথা বলেন রামচরণ।

‘পেড্ডি’ সিনেমার গল্প ও সাফল্য

অনুষ্ঠানে ‘পেড্ডি’ সিনেমার গল্প সম্পর্কে রামচরণ বলেন, এটি এমন একজন মানুষের গল্প, যে নিজের পরিচয় খুঁজছে। আমাদের প্রত্যেকেরই বেঁচে থাকার জন্য একটি পরিচয়ের প্রয়োজন হয়। পেড্ডি মূলত সেই আত্মান্বেষণের গল্প বলে জানান এ অভিনেতা। সিনেমাটি স্পোর্টস ড্রামা ঘরানার, যা দর্শকদের হৃদয় ছুঁয়েছে।

স্পোর্টস ড্রামা ঘরানার প্রতি কৃতজ্ঞতা

স্পোর্টস ড্রামা ঘরানার জনপ্রিয়তা নিয়ে কথা বলতে গিয়ে রামচরণ বলেন, সবার আগে সালমান স্যার এবং আমির স্যারকে ধন্যবাদ জানাই। সুলতান ও দঙ্গলের মতো সিনেমার মাধ্যমে আপনারা আমাদের জন্য এ ধরনের চলচ্চিত্রের পথ খুলে দিয়েছেন। আপনাদের সাফল্যই আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে। আমরা বিশ্বাস করেছি, এ ধরনের গল্পও দর্শকদের হৃদয় ছুঁতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জাহ্নবী কাপুরের প্রশংসায় রামচরণ

অভিনেত্রী জাহ্নবী কাপুরের প্রশংসা করে রামচরণ বলেন, জাহ্নবী সিনেমার জন্য যেভাবে নিঃশব্দে নিজেকে প্রস্তুত করেছে, তা তাকে মুগ্ধ করেছে। তিনি বলেন, টানা ৮৫ দিন আমরা শুটিং করেছি। পরে একটি গানের শুটিং হয়েছিল। রামচরণ আরও বলেন, আমি খুব বেশি প্রস্তুতির সময় পাইনি। কিন্তু জাহ্নবী এসে আমার চেয়ে শতগুণ ভালো করে দেখিয়েছে। ও কাউকে কিছু না জানিয়ে চুপচাপ শিখেছে, অনুশীলন করেছে। সত্যি বলতে— আমার জীবনে এত পরিশ্রমী মানুষ খুব কম দেখেছি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিচালক বুচি বাবু সানার নিষ্ঠা

রামচরণ বলেন, পরিচালক বুচি বাবু সানা অসাধারণ নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তিনি বলেন, একদিন আমার বাড়ির কার্পেটে বসে তিনি পুরো চিত্রনাট্য পড়ে শোনাচ্ছিলেন। প্রায় ২ ঘণ্টা ৪০ মিনিট ধরে আমি শুধু শুনেছি। তখনই বুঝেছিলাম— কাজটা শারীরিকভাবে খুব কঠিন হবে। কিন্তু তার বিশ্বাস আর গল্পের শক্তি আমাকে রাজি করিয়ে দিয়েছিল।

ব্যক্তিগত স্মৃতি ও নতুন জুটি

ব্যক্তিগত স্মৃতি শেয়ার করে অভিনেতা বলেন, তার বাবা এবং প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী একসময় একসঙ্গে কাজ করেছিলেন। সেই প্রসঙ্গ টেনে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। একই সঙ্গে দর্শকদের আশ্বস্ত করে বলেন, পর্দায় তার ও জাহ্নবীর নতুন জুটি কাউকে হতাশ করবে না।

জাহ্নবী কাপুরের অভিমত

এদিকে অভিনেত্রী জাহ্নবী কাপুর বলেন, দুই বছর ধরে তারা সিনেমাটি নিয়ে কাজ করেছেন। এ সময় পরিচালক বুচি বাবু সানার সঙ্গে তার বিশেষ বন্ধুত্ব গড়ে ওঠে। হাসতে হাসতে অভিনেত্রী বলেন, বাইরে থেকে তাকে খুব নিরীহ মনে হয়, কিন্তু তিনি মোটেও তেমন নন। তিনি ভারতের সবচেয়ে রাউডি পরিচালক। তিনি আমাকে অনেকভাবে বদলে দিয়েছেন। এখন দিনে অন্তত একবার তাকে ফোন না করলে আমার চলে না।

পরিচালকের প্রশংসা

অন্যদিকে পরিচালক বুচি বাবু সানা বলেন, এ সিনেমার জন্য জাহ্নবী যেন একাই সহকারী পরিচালক, ম্যানেজার, অভিনেত্রী, প্রোডাকশন ডিজাইনার ও কস্টিউম ডিজাইনারের দায়িত্ব পালন করেছে। ওর পরিশ্রম সত্যিই অসাধারণ।

উল্লেখ্য, বুচি বাবু সানা পরিচালিত ‘পেড্ডি’ সিনেমায় সুপারস্টার রামচরণ, জাহ্নবী কাপুর ছাড়াও ভয়ংকর প্রতিপক্ষের চরিত্রে অভিনয় করেছেন দিব্যেন্দু শর্মা। গুরুত্বপূর্ণ চরিত্রে করেছেন বোমান ইরানি ও রজতাভ দত্ত।