আই উইল ফাইন্ড ইউ: নেটফ্লিক্সে ৪ দিনে ২৪ কোটি ভিউ, শীর্ষস্থান দখল
আই উইল ফাইন্ড ইউ: নেটফ্লিক্সে ৪ দিনে ২৪ কোটি ভিউ

নেটফ্লিক্সে মুক্তির পরপরই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে রহস্যধর্মী সীমিত সিরিজ ‘আই উইল ফাইন্ড ইউ’। জনপ্রিয় মার্কিন থ্রিলার লেখক হারলান কোবেনের উপন্যাস অবলম্বনে নির্মিত সিরিজটি মুক্তির প্রথম চার দিনেই ২ কোটি ৪০ লাখ ভিউ পেয়েছে। নেটফ্লিক্সের তথ্য অনুযায়ী, এটি ২০২৬ সালে প্ল্যাটফর্মটির সবচেয়ে সফল সিরিজ অভিষেক।

শীর্ষস্থান দখল

সিরিজটি ১৫ থেকে ২১ জুন সপ্তাহে ইংরেজি ভাষার টিভি সিরিজের তালিকাতেও শীর্ষস্থান দখল করে নিয়েছে। চলতি সপ্তাহে ইংরেজি ভাষার সিরিজের তালিকায় ‘আই উইল ফাইন্ড ইউ’-এর পর রয়েছে ‘আউটলাস্ট: দ্য জঙ্গল’, ‘সুইট ম্যাগনোলিয়াস’ এবং ‘আমেরিকাস সুইটহার্টস: ডালাস কাউবয়েজ চিয়ারলিডার্স’। অন্যদিকে অ-ইংরেজি ভাষার সিরিজের মধ্যে ‘টিচ ইউ আ লেসন’ টানা তৃতীয় সপ্তাহের মতো শক্ত অবস্থান ধরে রেখেছে।

গল্প ও চরিত্র

সিরিজটির কেন্দ্রীয় চরিত্র ডেভিড বারোজ। চরিত্রটিতে অভিনয় করেছেন অস্ট্রেলীয় অভিনেতা স্যাম ওয়ার্থিংটন। পাঁচ বছর আগে নিজের ছেলেকে হত্যার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন তিনি। কিন্তু শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন এই অসহায় বাবা। তাঁর মতে, এই খুনের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। অন্যদিকে আইনের চোখে তিনি অপরাধী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এই বাবা কীভাবে নিজেকে নিদোষ প্রমাণ করবেন? সেই বুদ্ধি খুঁজতে গিয়েই হঠাৎ গল্পে নাটকীয় মোড় আসে। ডেভিডের শ্যালিকা র‍্যাচেল (ব্রিট লোয়ার) একদিন এমন কিছু প্রমাণ নিয়ে হাজির হন, যা ইঙ্গিত দেয়—ডেভিড ছেলেকে হত্যা করেননি। এমনকি তাঁর ছেলে হয়তো এখনো জীবিত। এরপর সত্য উদ্ঘাটনের জন্য কারাগার থেকে পালিয়ে বিপজ্জনক এক অভিযানে নামেন ডেভিড।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হারলান কোবেনের অংশীদারত্ব

সিরিজটি নিয়ে নেটফ্লিক্স থেকে জানানো হয়েছে, ‘আই উইল ফাইন্ড ইউ’ হারলান কোবেন ও নেটফ্লিক্সের দীর্ঘদিনের সৃজনশীল অংশীদারত্বের অংশ। এর আগে তাঁর বই অবলম্বনে নির্মিত একাধিক সিরিজ দর্শকপ্রিয়তা পেয়েছে। শিগগিরই তাঁর জনপ্রিয় চরিত্রকে ঘিরে নতুন সিরিজ ‘মাইরন বলিটার’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। কোবেনের আরেক সিরিজ ‘রান অ্যাওয়ে’ এর আগে চার সপ্তাহ ধরে নেটফ্লিক্সের বৈশ্বিক তালিকার সেরা ১০–এ ছিল। সেই সিরিজটিও ৩ কোটি ৮০ লাখ ভিউ অর্জন করে।

রহস্য, পারিবারিক ট্র্যাজেডি ও ষড়যন্ত্রের মিশেলে নির্মিত ‘আই উইল ফাইন্ড ইউ’ যে এ বছরের অন্যতম আলোচিত স্ট্রিমিং সিরিজ হয়ে উঠছে, প্রথম সপ্তাহের দর্শকসংখ্যাই তার ইঙ্গিত দিচ্ছে।