দৌলতপুর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার প্রতিহত
দৌলতপুর সীমান্তে পুশইন চেষ্টা প্রতিহত

ঘটনার বিবরণ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) আলী আজগর (৬৫) নামে এক ব্যক্তিকে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় জনতা তা প্রতিহত করে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিএসএফ-এর অবস্থান

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ১৪৬ বিএসএফ ব্যাটালিয়ন (কমান্ডেন্ট) অধিনস্থ মধুগাড়ী ক্যাম্পের বিএসএফ ১৫৪/১০-এস সীমান্ত পিলার সংলগ্ন মধুগাড়ী সীমান্ত দিয়ে আলী আজগরকে পুশইনের চেষ্টা করে।

প্রতিহতের ঘটনা

এ সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনস্থ রামকৃষ্ণপুর বিওপির টহল দল ও মাঠে কর্মরত কৃষকরা তা প্রতিহত করে তাকে ভারত সীমানায় পাঠিয়ে দেয়। বর্তমানে ওই ব্যক্তি ভারত সীমান্তের ৫০ গজ অভ্যন্তরে অবস্থান করছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আলী আজগরের পরিচয়

পুশইন হতে যাওয়া আলী আজগর বাংলাদেশের ঢাকার মিরপুর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে বলে জানা গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ