সোনারগাঁয়ে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
সোনারগাঁয়ে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাতে উপজেলার নয়াগাঁও গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে শাকিল আহমেদ আয়ানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের পরিচয়

গ্রেফতার শাকিল আহমেদ আয়ান পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। এছাড়াও সোনারগাঁ পৌরসভা যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালামকে শনিবার দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চৌরাস্তা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

অভিযোগ ও আইনি প্রক্রিয়া

গ্রেফতারদের সোনারগাঁ থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। সোনারগাঁ থানার ওসি মো. গোলাম সারোয়ার বলেন, 'পুলিশ নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তাদের বিরুদ্ধে মহাসড়কে মিছিল করে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করে তোলার অভিযোগ রয়েছে। গ্রেফতারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ