এনসিপিতে ফিরতে পারেন তাজনূভা জাবীন, বৈঠক আজ
এনসিপিতে ফিরতে পারেন তাজনূভা জাবীন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সাবেক যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন আবারও দলে ফিরতে পারেন। এনসিপির শীর্ষ পর্যায়ের বৈঠকে আজ মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

পদত্যাগের পটভূমি

গত বছরের ২৮ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনি ঐক্যের কারণে মতভেদ দেখা দিলে তিনি দলটি থেকে পদত্যাগের ঘোষণা দেন। তিনি ঢাকা-১৭ আসন থেকে দলটির মনোনীত এমপি প্রার্থী ছিলেন, তবে পরে আর নির্বাচনে অংশগ্রহণ করেননি। দীর্ঘদিন তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন।

অল্টারনেটিভসে যোগদান

গত ৬ মার্চ রাতে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের নেতৃত্বে প্রতিষ্ঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভস ন্যাশনাল অর্গানাইজিং কমিটি (অল্টারনেটিভস)-এর ১৭ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে স্থান পান তাজনূভা জাবীন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফেরার সম্ভাবনা ও দ্বিমত

সম্প্রতি আবারও এনসিপিতে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে দলের মধ্যে দ্বিমত দেখা যাচ্ছে। জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বাংলা ট্রিবিউনকে বলেন, “বিষয়টি অনানুষ্ঠানিকভাবে আমিও শুনেছি। তবে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত এখনও হয়নি।”

এ বিষয়ে নিজের অবস্থান জানতে এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ