১৩ সিটির মধ্যে ৮টিতে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
৮ সিটিতে মেয়র প্রার্থী চূড়ান্ত জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রাথমিকভাবে দেশের ১৩টি সিটি করপোরেশনের মধ্যে আটটিতে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে। সোমবার (২২ জুন) জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক থেকে এই সিদ্ধান্ত আসে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এই প্রার্থীদের নাম দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিশে শুরায় চূড়ান্ত করা হবে।

ঢাকা উত্তর ও দক্ষিণে প্রার্থী

বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী করা হচ্ছে দলের মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিনকে। অন্যদিকে, ঢাকা দক্ষিণে প্রার্থী করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি মো. আবু সাদিককে, যিনি সাদিক কায়েম নামে পরিচিত।

অন্যান্য সিটিতে প্রার্থী

প্রাথমিকভাবে চূড়ান্ত হওয়া অন্য প্রার্থীরা হলেন—চট্টগ্রাম সিটি করপোরেশনে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, গাজীপুরে তোকাত গাজী উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, বরিশালে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল, রংপুরে মহানগর শাখার আমির এ টি এম আজম খান, খুলনায় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরীর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান এবং নারায়ণগঞ্জে মহানগর শাখার আমির মোহাম্মদ আবদুল জব্বার।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পাঁচ সিটিতে এখনো চূড়ান্ত হয়নি

রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের মেয়র প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি। এসব পদে বেশ কয়েকজন প্রার্থী আলোচনায় রয়েছেন। তাঁদের বিষয়ে জামায়াত আরও পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ