বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আ ন ম এহছানুল হক মিলন।
শোকবার্তায় মন্ত্রীর বক্তব্য
রবিবার (১২ জুলাই) এক শোকবার্তায় মন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
মন্ত্রী আরও বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তার প্রয়াণে দেশের রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
পরিবারের প্রতি সমবেদনা
শোকবার্তায় শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।



