জেনডায়ার পোশাকের জন্য প্রাইভেট জেট ব্যবহারে সমালোচনা
জেনডায়ার পোশাকের জন্য প্রাইভেট জেট ব্যবহারে সমালোচনা

মার্কিন অভিনেত্রী ও গায়িকা জেনডায়া বর্তমানে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। একের পর এক ছবির প্রচারণায় অংশ নিচ্ছেন তিনি, যার মধ্যে রয়েছে ‘স্পাইডারম্যান’, ‘দ্য ড্রামা’ এবং ‘দ্য ওডিসি’। সম্প্রতি প্যারিসের গ্র্যান্ড রেক্স সিনেমা হলে ‘দ্য ওডিসি’ সিনেমার প্রিমিয়ারে অংশ নেন তিনি, যা ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ।

প্রিমিয়ারে জেনডায়ার পোশাক

৮ জুলাই প্যারিসের গ্র্যান্ড রেক্স সিনেমা হলে ‘দ্য ওডিসি’ সিনেমার প্রিমিয়ারের আগে এভাবেই ক্যামেরার সামনে ধরা দেন তিনি। এই আয়োজনে জেনডায়া লুই ভুঁতোর একটি বিশেষ পোশাক পরেছিলেন। জানা গেছে, পোশাকটি বানাতে সময় লেগেছে প্রায় ৮০০ ঘণ্টা! জেনডায়ার স্টাইলিস্ট ল রচ নিশ্চিত করেছেন, পোশাকটি প্যারিসে আনার জন্য ব্যক্তিগত বিমান ব্যবহার করা হয়েছে।

দেবী অ্যাথেনার চরিত্রে জেনডায়া

‘দ্য ওডিসি’ ছবিতে গ্রিক দেবি অ্যাথেনার চরিত্রে অভিনয় করবেন জেনডায়া। এই আয়োজনে জেনডায়ার মেকআপও নজর কেড়েছে। তাঁকে দেবীর মতো সাজিয়েছেন বিখ্যাত মেকআপ আর্টিস্ট আর্নেস্তো ক্যাসিলিয়াস।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রাইভেট জেট ব্যবহারে সমালোচনা

পোশাক আনার জন্য প্রাইভেট জেট ব্যবহার করে অবশ্য তুমুল সমালোচনার মুখে পড়েছেন জেনডায়া। সমালোচকেরা বলছেন, কার্বন নিঃসরণ কমাতে যেখানে বিমান ব্যবহার নিরুৎসাহিত করা হচ্ছে, সেখানে একটা জামার জন্য এই আয়োজনের প্রয়োজন ছিল না।

জেনডায়ার আরেকটি পোশাক

জেনডায়ার আরেকটি পোশাকও তুমুল আলোচনার জন্ম দিয়েছে। স্ক্যাপোরেলির ফল উউন্টার কালেকশনটি সকালেই পরে প্যারিসের এক ফ্যাশন শোতে হেঁটেছেন মডেল আইভি স্টুয়ার্ট। বিকেলেই জেনডায়াকে পরানোর জন্য ব্যক্তিগত বিমানে করে জামাটি উড়িয়ে নেওয়া হয়েছে।

জেনডায়া ও টম হল্যান্ডের বিয়ে

অনেক জল্পনাকল্পনার পর টম হল্যান্ড এ বছর স্বীকার করেছেন, জেনডায়ার সঙ্গে এরই মধ্যে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তবে স্টাইল আইকন জেনডায়া বিয়েতে কী পরেছিলেন, সেটা অবশ্য গোপনই থেকে গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ