ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট কমছে, সন্ধ্যার মধ্যে স্বাভাবিক হওয়ার আশা
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতুতে যানজট কমছে, স্বাভাবিক হওয়ার সম্ভাবনা

তীব্র যানজটের পর এখন কিছুটা চাপ কমছে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে। অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি ও যমুনা সেতুর ওপর ও সেতুর সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হওয়ায় এই সড়কে মঙ্গলবার রাত থেকে বুধবার (২৭ মে) বিকাল ৪টা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এই সময়ে মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট, ধীরগতি ও কোথাও কোথাও থেমে থেমে চলছিল গাড়ি।

বর্তমানে যানবাহনের চাপ কমেছে

জানা গেছে, সড়কের করাতিপাড়া বাইপাস থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় গাড়ির চাপ রয়েছে। বর্তমানে এলেঙ্গা থেকে যমুনা সেতু পূর্বপাড় পর্যন্ত ১৩ কিলোমিটারে গাড়ি অনেকটাই স্বাভাবিক গতিতে চলছে। এ কারণে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গমুখী গাড়িগুলো এলেঙ্গায় গিয়ে পৌঁছানো মাত্রই গাড়ির গতি বাড়ছে। ধারণা করা হচ্ছে, সন্ধ্যার মধ্যেই এই সড়কে গাড়ির চাপ একেবারেই কমে যাবে।

ভোগান্তি ও পুলিশের বক্তব্য

এদিকে, বুধবার ভোর থেকে মহাসড়কে তীব্র যানজট আবার কোথাও থেমে থেমে চলছিল যানবাহন। এর ফলে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়েছে ঈদযাত্রার ঘরমুখো মানুষদের। এই সময়ে বৃষ্টি হওয়ায় ভোগান্তি আরও বেড়ে যায়। বিশেষ করে, নারী, শিশু ও বৃদ্ধদের ভোগান্তি পোহাতে হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এলেঙ্গা হাইওয়ে থানার ওসি শরীফ বলেন, ‘বর্তমানে এলেঙ্গা থেকে যমুনা সেতু পূর্বপাড় পর্যন্ত যানবাহনের চাপ অনেকটাই কমে গেছে। ধারণা করা হচ্ছে, সন্ধ্যার মধ্যেই এ সড়ক স্বাভাবিক হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ