বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে ১৪ ও ১৬ গ্রেডের পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। মোট পাঁচ ক্যাটাগরিতে ১৫৫টি পদে জনবল নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৭ মে ২০২৬, বিকেল ৪টা।
পদের বিবরণ
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পাঁচটি পদের জন্য আবেদন চাওয়া হয়েছে। নিচে পদগুলোর নাম, সংখ্যা ও বেতন স্কেল দেওয়া হলো:
- স্টোরকিপার: ১০টি পদ, গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১০টি পদ, গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
- পরিসংখ্যানবিদ: ৬টি পদ, গ্রেড-১৪, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
- ড্রাইভার: ৫টি পদ, গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
- স্বাস্থ্য সহকারী: ১২৩টি পদ, গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
বয়সসীমা ও আবেদনের নিয়ম
প্রার্থীদের বয়স ৪ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদন করতে হবে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন ফি টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা।
আবেদনের সময়সূচি
আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু ৬ মে ২০২৬, সকাল ১০টা থেকে। শেষ সময় ২৭ মে ২০২৬, বিকেল ৪টা।
গুরুত্বপূর্ণ শর্ত ও নির্দেশনা
- প্রার্থীকে বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। স্বাস্থ্য সহকারী পদের জন্য সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে; সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থী অগ্রাধিকার পাবেন।
- একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ড্রাইভার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে। ব্যবহারিকে উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।
- স্বাস্থ্য সহকারী পদের জন্য প্রার্থী যে ওয়ার্ডের জন্য আবেদন করবেন, সে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের বাসিন্দারাও আবেদন করতে পারবেন, তবে আবেদনে ওয়ার্ড উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থী বিবেচিত হবে।
- আবেদনপত্রে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় স্বাক্ষর একই হতে হবে।
- কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য হবেন।
বিস্তারিত জানতে http://alljobs.teletalk.com.bd/csbogura ওয়েবসাইট দেখুন।



