চট্টগ্রাম-১৫ আসনে জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ৪৫ হাজার ভোটে জয়
চট্টগ্রাম-১৫ আসনে জামায়াত প্রার্থীর ৪৫ হাজার ভোটে জয়

চট্টগ্রাম-১৫ আসনে জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর জয়

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে অনুষ্ঠিত নির্বাচনে জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরী দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৬১ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ২৫ ভোট

ভোটের ব্যবধান ও পোস্টাল ব্যালট

৪৫ হাজার ৩৬ ভোটের ব্যবধানে জয় লাভ করেন দাঁড়িপাল্লা প্রতীক প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এ আসনে পোস্টাল ব্যালটে ভোট নিবন্ধন করেছিলেন ১৪ হাজার ২৭২ জন। পোস্টাল ভোটে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১০ হাজার ২ শত ৫৫ ভোট। অন্যদিকে, ধানের শীষ প্রতীক পেয়েছে ২ হাজার ৩ শত ৫৪ ভোট

এই নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে শাহজাহান চৌধুরীর জয় উল্লেখযোগ্য ব্যবধান তৈরি করেছে। পোস্টাল ব্যালটের ফলাফলও জামায়াত প্রার্থীর পক্ষে শক্তিশালী অবস্থান নিশ্চিত করেছে।