ভারতের পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ
ভারতের পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে বিক্ষোভ

ভারত কর্তৃক বাংলাদেশে পুশইন, সীমান্তে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য, ঢাকা মহানগরী। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (১৫ জুন) বিকেল ৫টায় রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা ভারতের সীমান্তে নৃশংসতা ও পুশইনের ঘটনার তীব্র নিন্দা জানাবেন এবং অবিলম্বে এসব বন্ধের দাবি জানাবেন বলে সংগঠনটি জানিয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ