বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব: দেবপ্রিয় ভট্টাচার্য
বাজেট লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব: অর্থনীতিবিদ

বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেটের হিসাব মেলানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) বড় লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। কিন্তু প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সুশাসন না থাকলে এই লক্ষ্যমাত্রা অর্জন করা অসম্ভব।

সোমবার (১৫ জুন) সকালে প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, যার বেশি সম্পদ আছে তাকেই বেশি কর দিতে হবে, অথচ সরকার ভ্যাট নির্ভর কর কাঠামোর দিকে আগাচ্ছে। এর ফলে স্বল্প আয়ের মানুষের ওপর চাপ পড়বে।

নতুন আয়কর কাঠামো মধ্যবিত্তের ওপর চাপ সৃষ্টি করবে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বাজেটে সম্পদ কর আরোপ করা উচিত ছিল। বাজেটে মূল্যস্ফীতি, জিডিপি ও রাজস্ব আহরণের তথ্য উপাত্তে ছলচাতুরীর আশ্রয় নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ