খুলনায় ২৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, ১২ জন রক্ষা পেলেন
খুলনার ছয়টি সংসদীয় আসনে অনুষ্ঠিত নির্বাচনে ৩৮ প্রার্থী অংশ নেন। এর মধ্যে মাত্র ১২ জন তাদের জামানত রক্ষা করতে পেরেছেন। বাকি ২৬ প্রার্থী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।


