পশ্চিমবঙ্গ দিবসে মোদি: বাংলাকে পাকিস্তানের সাথে জুড়ে দেওয়ার চক্রান্ত হয়েছিল
পশ্চিমবঙ্গ দিবসে মোদি: বাংলাকে পাকিস্তানের সাথে জুড়ে দেওয়ার চক্রান্ত

পশ্চিমবঙ্গ দিবসে প্রধানমন্ত্রী মোদির বক্তব্য

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, একসময় পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সাথে জুড়ে দেওয়ার চক্রান্ত চলছিল। তখন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেস হাল ছেড়ে দিয়েছিল, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি রুখে দাঁড়িয়েছিলেন। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার বিকেলে হুগলির তারকেশ্বরে আয়োজিত মূল অনুষ্ঠানে যোগ দিয়ে মোদি এ কথা বলেন।

বাংলার মানুষ দাঙ্গা ও বিভাজন ভোলেনি

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, এই বাংলার মানুষ দাঙ্গা, বিভাজন, রক্তপাতের ঘটনা ভোলেনি। ভোলেনি কলকাতা ও নোয়াখালীর দাঙ্গার কথা। সেদিন এই বাংলার বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। এবার সেই বীরের সম্মানে রাজ্যে তাঁর স্মৃতি রক্ষার্থে তৈরি হবে বিশাল মূর্তি এবং স্মরণ করা হবে তাঁর অবদান।

অনুপ্রবেশ ও সীমান্ত সুরক্ষা

নরেন্দ্র মোদি বলেন, কংগ্রেস, বাম দল ও তৃণমূলের আমলেই বাংলায় অনুপ্রবেশ ঘটেছে। এখন বাংলার সীমান্ত রক্ষায় কাঁটাতারের অসমাপ্ত বেড়ার কাজ শুরু হয়েছে এবং জমি অধিগ্রহণ হচ্ছে। তিনি বলেন, আজ এই বাংলা পরাধীনতার শিকলমুক্ত হয়েছে, অতীত গৌরব ফিরে আসছে এবং মানুষ স্বাধীন। স্বচ্ছতা থাকলে উন্নয়ন হবেই—এই লক্ষ্যে ডবল ইঞ্জিন সরকার এগোচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য

অনুষ্ঠানে ভাষণ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জোর দিয়ে বলেন, এবার রাজ্যে শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নের সরকার ক্ষমতায় এসেছে এবং এই সরকার দিল্লির সরকারকে সঙ্গে নিয়ে দ্রুত এগিয়ে যাবে ও বাংলাকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে।

সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৌশো

উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা অংশ নেয় রাজ্যের সংগীতশিল্পী, বাউল ও ছৌ নাচ শিল্পীরা। সন্ধ্যায় কলকাতার প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাট পর্যন্ত হুগলি নদীতে জাহাজ ও ৪০০ লঞ্চ নিয়ে বর্ণাঢ্য আয়োজন ও ড্রোন শো অনুষ্ঠিত হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যোগ দিবসে কলকাতায় মোদি

রোববার আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান হবে কলকাতার রেড রোডে, যেখানে ভোরে যোগ দেবেন নরেন্দ্র মোদি। এরপর তিনি নয়াদিল্লি ফিরে যাবেন। এর আগে কলকাতায় নৌবাহিনীর হাতে তিনটি যুদ্ধজাহাজ হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী।