রাজধানীর মধ্য বাড্ডায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত রেজিনা আক্তার (৩৮) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ জুন) রাত সাড়ে ১০টায় ঢামেক হাসপাতালে মারা গেছেন।
ঘটনার বিবরণ
নিহতের ভাই জিহাদ ভুইয়া জানিয়েছেন, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে মধ্য বাড্ডা এলাকায় বিকাশে টাকা তোলার উদ্দেশ্যে বের হন তিনি। পরে সংবাদ পাই তিনি রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার পেটে ছুরিকাঘাত করা হয়েছে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় শনিবার রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।
মৃতদেহ ও পরিচয়
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
কুমিল্লা মুরাদনগর উপজেলার বাসিন্দা সৌদি প্রবাসী মো. আউয়ালের স্ত্রী রোজিনা। বর্তমানে মেরুল বাড্ডায় ভাড়া বাসায় থাকতেন।
পরিবারের বক্তব্য
নিহতের ভাই জিহাদ বলেন, তিনি কি বিকাশ থেকে টাকা তুলে বাসায় ফেরার পথে ঘটনার শিকার হয়েছেন, না টাকা তুলতে যাওয়ার পথে ঘটনার শিকার হয়েছেন, সে বিষয়ে জানতে পারেননি।



