ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি: চুক্তি নতুবা ধ্বংস
ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি: চুক্তি নতুবা ধ্বংস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে কঠোর হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, তেহরানকে অবশ্যই ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক চুক্তিতে পৌঁছাতে হবে, অন্যথায় তাদের সম্পূর্ণ ধ্বংসের মুখোমুখি হতে হবে। ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দেন, 'তারা হয় চুক্তি করবে, না হয় নিশ্চিহ্ন হয়ে যাবে।'

সাক্ষাৎকারে ট্রাম্পের বক্তব্য

যুক্তরাষ্ট্রের একটি সম্প্রচার মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই হুমকি দেন। আলজাজিরার খবরে বলা হয়েছে, তিনি ইরানের সামরিক প্রস্তুতি সম্পর্কে সতর্ক করে বলেন, তেহরান তাদের কিছু সমরাস্ত্র সরিয়ে নিয়েছে, তবে আমরা পুরোপুরি জানি তারা কী প্রস্তুতি নিচ্ছে।

ভূগর্ভস্থ মিসাইল নিয়ে মন্তব্য

ইরানের ভূগর্ভস্থ মিসাইল মোতায়েনের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, 'তারা ভূগর্ভ থেকে কিছু মিসাইল বের করেছে। কিন্তু হামলা হলে একদিনের মধ্যেই সেগুলোর অস্তিত্ব শেষ হয়ে যাবে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইরানি প্রশাসনের মূল্যায়ন

সাক্ষাৎকারে ট্রাম্প বর্তমান ইরানি প্রশাসনের একটি মিশ্র মূল্যায়ন দেন। তিনি মনে করেন, তাদের কূটনৈতিক আচরণে পরিবর্তন এসেছে এবং তারা এখন আরও যৌক্তিক। ট্রাম্প বলেন, 'আমার মনে হয় অনেক দিক থেকেই তারা এখন অনেক বেশি যৌক্তিক।'

তিনি সাবেক কর্মকর্তাদের চেয়ে নতুন কর্মকর্তাদের 'বেশি বুদ্ধিমান' বলে অভিহিত করেন। ট্রাম্পের মতে, নতুন কর্মকর্তারা প্রথম বা দ্বিতীয় স্তরের কর্মকর্তাদের চেয়ে বেশি বুদ্ধিমান, যারা এখন আর দায়িত্বে নেই।

সমৃদ্ধ ইউরেনিয়াম প্রসঙ্গে

ইরানের ভূখণ্ড থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, এটি নিরাপত্তার চেয়ে প্রচারণার বিষয়। তিনি বলেন, 'আমি মনে করি না যে এটি খুব প্রয়োজন, তবে জনসংযোগের দিক থেকে এর গুরুত্ব আছে।' হাস্যরসের সুরে তিনি আরও বলেন, 'ভুয়া সংবাদমাধ্যমের জন্য এটি উদ্ধার করা জরুরি। আর আমিই প্রথম বলেছিলাম যে, আমরা এটি উদ্ধার করব।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যুদ্ধবিরতি না হলে কী হবে?

লিঙ্কন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুলে ট্রাম্প বলেন, 'যদি যুদ্ধবিরতি না হয়, তবে আপনাদের ইরান থেকে শুধু বিশাল আলো বেরোনোর দিকেই তাকিয়ে থাকতে হবে। তাদের দ্রুত চুক্তিতে স্বাক্ষর করা উচিত। যদি তারা স্বাক্ষর না করে, তবে তাদের অনেক ভোগান্তি পোহাতে হবে।'