চা-শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ হবে আগস্টে: মন্ত্রী
চা-শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ আগস্টে

আগামী আগস্টে চা-শ্রমিকদের সর্বনিম্ন মজুরি পুনর্নির্ধারণ করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ বৃহস্পতিবার একটি সিদ্ধান্ত প্রস্তাবের আলোচনায় তিনি এ কথা জানান।

সংসদে সিদ্ধান্ত প্রস্তাব

দেশের চা-শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৫০০ টাকা করার জন্য সিদ্ধান্ত প্রস্তাব এনেছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম। এ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী বলেন, ওয়েজ বোর্ড আগামী আগস্ট মাসে এ বিষয়ে বৈঠক করবে।

প্রতি তিন বছর পরপর ৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধির একটি রেওয়াজ রয়েছে। সে অনুযায়ী আগামী আগস্ট মাসে তাদের সভা হবে। আগস্ট মাসে চা-শ্রমিকদের সর্বনিম্ন মজুরি পুনর্নির্ধারণ করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রস্তাব প্রত্যাহার

মন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে ওই সংসদ সদস্য তাঁর সিদ্ধান্ত প্রস্তাব প্রত্যাহার করে নেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ