বৈরী আবহাওয়ায় পঞ্চগড়ে নেওয়া যাচ্ছে না জমির উদ্দিন সরকারের মরদেহ
বৈরী আবহাওয়ায় পঞ্চগড়ে নেওয়া যাচ্ছে না সাবেক স্পিকারের মরদেহ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টার চলাচলে বিধিনিষেধ থাকায় সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মরদেহ তার নিজ এলাকা পঞ্চগড়ে নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তার ছেলে সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির।

মরদেহ নেওয়ার কার্যক্রম স্থগিত

রবিবার (১২ জুলাই) এক বার্তায় ব্যারিস্টার নওশাদ জমির এ কথা জানান। তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টার চলাচলে নিষেধাজ্ঞা থাকায় মরদেহ পঞ্চগড়ে নেওয়ার কার্যক্রম স্থগিত রয়েছে।

তিনি আরও বলেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী মরদেহ পঞ্চগড়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাবেক স্পিকারের জীবনাবসান

উল্লেখ্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজ রবিবার ভোর ৪টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন এবং এক সময় অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ