নির্বাচনি হিসাব না দেওয়ায় ২১ প্রার্থীকে জেল-জরিমানার হুঁশিয়ারি ইসির
নির্বাচনি হিসাব না দেওয়ায় ২১ প্রার্থীকে জেল-জরিমানার হুঁশিয়ারি

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ২১ জন প্রার্থীকে নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় জেল-জরিমানার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (২৪ মে) ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এসব প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে সাংবিধানিক সংস্থাটি।

প্রার্থীদের জন্য সময়সীমা বাড়ানো

ইসি কর্মকর্তারা জানান, প্রার্থীদের দ্রুত নির্বাচনি ব্যয়ের হিসাব দিতে বলা হয়েছে। এজন্য ১৪ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে হিসাব না দিলে দুই থেকে সাত বছরের জেল ও জরিমানার বিধান রয়েছে।

নির্বাচন কমিশনের চিঠি

নির্বাচন কমিশনের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্ধারিত সময়ে নির্বাচনি ব্যয়ের রিটার্ন দাখিল করেনি, তাদের জন্য ৬ মে পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছিল। তা সত্ত্বেও যেসব প্রার্থী ওই সময়ের মধ্যেও ব্যয়ের রিটার্ন দাখিল করেনি, তাদের জন্য ১৪ জুন পর্যন্ত সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। যারা হিসাব দেবেন না, তাদের বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৪-এর বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৪ অনুযায়ী, নির্বাচন সংশ্লিষ্ট কোনো প্রার্থী বা তার নির্বাচনি এজেন্ট যদি অবৈধ চর্চায় লিপ্ত প্রমাণিত হন, তবে তিনি সর্বনিম্ন ২ বছর ও সর্বোচ্চ ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যেসব প্রার্থী হিসাব দেননি

  • বাংলাদেশ জাতীয় পার্টির মির্জা মো. শওকত আকবর (রওশন)
  • সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদের হাবিব মো. ফারুক
  • জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র মো. আজিজুর রহমান সরকার
  • গণঅধিকার পরিষদের (জিওপি) মো. নুরে এরশাদ সিদ্দিকী
  • বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা
  • বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) মো. আব্দুল হালিম
  • স্বতন্ত্র মো. মোয়াজ্জেম হোসেন
  • গণঅধিকার পরিষদের (জিওপি) মো. আইনুর রহমান (জুয়েল) মিয়া
  • স্বতন্ত্র মহিবুল্লাহ খোকন
  • আমজনতার দলের মো. আলা উদ্দিন
  • গণঅধিকার পরিষদের (জিওপি) মো. আবু তৈয়ব
  • জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন
  • জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের আবুল কালাম
  • আমজনতার দলের মো. জালাল উদ্দীন রুমী
  • আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মো. রফিকুল ইসলাম
  • স্বতন্ত্র অধ্যাপক মো. জসিম উদ্দিন
  • বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) মো. লিটন
  • খেলাফত মজলিসের শেখ মুশতাক আহমদ
  • নাগরিক ঐক্যের মো. এনামুল হক
  • বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফরিদুল আলম
  • জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আবু সাঈদ মো. সূজাউদ্দীন