সাভারে ককটেল বিস্ফোরণে যুবকের হাতের চার আঙুল উড়ে গেল
সাভারে ককটেল বিস্ফোরণে যুবকের চার আঙুল উড়ে গেল

সাভারের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে ওই যুবকের বাম হাতের কবজিসহ চারটি আঙুল উড়ে গেছে। শনিবার (১১ জুলাই) বিকাল ৫টার দিকে আশুলিয়া থানার ভাদাইল পাবনারটেক পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের পরিচয় ও অবস্থা

আহত রনি সাভারের আশুলিয়া থানার ভাদাইল পাবনারটেক পশ্চিমপাড়া এলাকায় ইমরানের বাড়িতে থেকে কেয়ারটেকারের কাজ করেন। প্রায় আট বছর ধরে ওই বাড়িতে কর্মরত ছিলেন। বিস্ফোরণের পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

ঘটনার বিবরণ

স্থানীয়দের বরাত দিয়ে আশুলিয়া থানা পুলিশ জানায়, শনিবার বিকাল ৫টার দিকে আশুলিয়া থানার ভাদাইল পাবনারটেক পশ্চিমপাড়া এলাকায় রনিদের থাকার ঘর থেকে বিকট শব্দ শুনতে পান স্থানীয় লোকজন। তারা সেখানে গিয়ে রনিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। রনির বাম হাতের আঙুলসহ কবজি পর্যন্ত রক্তাক্ত ছিল। ঘটনার সময় ওই ঘরে রনি একাই ছিলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার সময় রনি বাসায় একা ছিলেন। তিনি ককটেল তৈরির চেষ্টা করলে সেটি বিস্ফোরিত হয় এবং গুরুতর আহত হন। বিস্ফোরণের তীব্রতায় রনির বাম হাতের চারটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছেন।’

ওসি বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। ঘটনাস্থলের আলামত দেখে নিশ্চিত হওয়া গেছে, রুমের ভেতরে তিনি ককটেল-জাতীয় কিছু বানানোর সময় বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সদস্যরা আসছেন। তারা এসে তদন্ত করে ব্যবস্থা নেবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ