হালুয়াঘাটে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
হালুয়াঘাটে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের হালুয়াঘাটে হেলাল উদ্দিন নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ জুন) বিকালে হালুয়াঘাট সদরের ভূমি অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন (২৬) কাচারিপাড়ার মৃত আলী হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিপক্ষের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে কাচারিপাড়া এলাকার কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে হেলালের ওপর অতর্কিত হামলা চালান। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হত্যার কারণ

স্থানীয়দের দাবি, পূর্ব বিরোধ ও মাদক ব্যবসা কেন্দ্রিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনদের অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে ওই এলাকার বাসিন্দা শরিফুলের নেতৃত্বে কয়েকজন যুবক হেলালকে কুপিয়ে হত্যা করেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্বজনদের দাবি

নিহতের স্বজনরা জানান, পরিকল্পিতভাবে হেলালকে টার্গেট করে হামলা চালানো হয়েছে। তারা দ্রুত ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

পুলিশের বক্তব্য

হালুয়াঘাট-ধোবাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাস্তির দাবি

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহত হেলালের স্বজনরা। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের দাবি তাদের।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ