সারদায় প্রশিক্ষণ চলাকালে পুলিশ এসআইয়ের মৃত্যু
সারদায় প্রশিক্ষণ চলাকালে পুলিশ এসআইয়ের মৃত্যু

সারদায় প্রশিক্ষণ চলাকালে পুলিশ উপ-পরিদর্শকের মৃত্যু

রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালীন অসুস্থ হয়ে জীবন রহমান (৪৫) নামের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) বিকালে দৌড়ানোর সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবন রহমানের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে এবং তিনি ঢাকার সাভারে থাকতেন। তিনি ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, সোমবার বিকালে প্রশিক্ষণরত এসআইদের এক কিলোমিটার দৌড়ের কর্মসূচি চলছিল। দৌড়ানোর সময় হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে মাঠে বসে পড়েন। পরে সহকর্মীরা তাকে জরুরি ভিত্তিতে রামেক হাসপাতালে নিয়ে যান।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। চারঘাট থানার ওসি আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জীবন রহমান মাঠে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে। পরিবারের লোকজন আসলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ