ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছেলেকে ত্যাগ করলেন বিএনপি নেতা বাবা
ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছেলেকে ত্যাগ করলেন বাবা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় নিজের ছেলেকে ত্যাগের ঘোষণা দিয়েছেন আব্দুল ওহাব শেখ (৬৫) নামের এক ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।

সংবাদ সম্মেলনে ত্যাগের ঘোষণা

সোমবার (২২ জুন) রাতে উপজেলার গওহরডাঙ্গা চৌড়ঙ্গি এলাকার রাজীব ফার্নিচার নামের একটি দোকানের অফিস কক্ষে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন আব্দুল ওহাব শেখ। তিনি উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা।

ছেলে সজীবের ছাত্রলীগে সম্পৃক্ততা

ওহাব শেখ জানান, তার ছেলে সজীব শেখের ছাত্রলীগে কোনো পদ-পদবী না থাকলেও সঙ্গদোষে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে। তিনি বলেন, “আমার বড় ছেলে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ৯নং ওয়ার্ডের সভাপতি। কিন্তু আমার ছোট ছেলে সজীব শেখ সঙ্গদোষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে। তার কোনো পদ পদবী নেই।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাবা-ছেলের সম্পর্কচ্ছেদ

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওহাব শেখ আরও বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের পর জানতে পারি, সে ছাত্রলীগের সঙ্গে যুক্ত। অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হলেও সে কিছুতেই বুঝতে চায় না। তাই আমরা স্বপরিবারে ছেলে সজীব শেখকে ত্যাগ করলাম। এখন থেকে সজীবের কোনো কার্যক্রমে আমাদের দায়ভার থাকবে না, তার দায়িত্ব সম্পূর্ণ নিজের।”

সাংবাদিকদের উপস্থিতি

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ