লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানকে বের করে তালা দিল ছাত্রদল
লক্ষ্মীপুরের রামগঞ্জে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কার্যালয় থেকে বের করে দরজায় তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে। এছাড়া সিসিটিভি ফুটেজ মুছে না ফেলায় ডিভাইস নিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে।


