হবিগঞ্জে গৃহবধূ ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার
হবিগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হোসাইন আহমেদ (২৬) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) দুপুরে নবীগঞ্জ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

গ্রেফতারকৃতের পরিচয়

গ্রেফতারকৃত হোসাইন আহমেদ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ গজনাইপুর গ্রামের দুলা মিয়ার ছেলে এবং গজনাইপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য। এ ছাড়া তিনি গজনাইপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী, নবীগঞ্জ উপজেলা তারেক জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক, মুশহাদা সংগঠনের সদস্য সচিব এবং দিনারপুর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে নিজেকে পরিচয় দিতেন।

ঘটনার বিবরণ

মামলার এজাহার সূত্রে জানা যায়, দেবপাড়া ইউনিয়নের এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন হোসাইন। বিষয়টি ওই গৃহবধূ তার পরিবারকে জানান। এতে ক্ষুব্ধ হয়ে গত সোমবার রাতে ভুক্তভোগীর বাড়ির পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। ভুক্তভোগীর চিৎকার শুনে তার স্বজনরা ছুটে এসে অভিযুক্তকে আটক করেন। পরে স্থানীয় লোকজন তাকে পুলিশে সোপর্দ করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলা ও গ্রেফতার

এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় হোসাইন আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, ভুক্তভোগীর পরিবারের করা ধর্ষণ মামলায় অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ