রংপুরের তারাগঞ্জে আলোচিত সানজিদা হত্যা মামলার ঘটনায় মুজাহিদ ইসলাম (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মুজাহিদ ইসলামের পিতা সেকেন্দার আলী। তিনি উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানি পাড়া গ্রামের বাসিন্দা।
আটকের ঘটনা
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, সানজিদা হত্যা মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মুজাহিদ ইসলামকে আটক করা হয়েছে।
ঘটনার বিবরণ
উল্লেখ্য, রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর সানজিদা (৯) নামে এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানি পাড়া গ্রামের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।



