রামগতিতে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু
রামগতিতে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পুকুরের পানিতে ডুবে মায়েশা আক্তার (৩) ও মুজাহিদুল ইসলাম (৩) নামে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকালে উপজেলার চররমিজ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে।

দুই শিশুর পরিচয় ও ঘটনার বিবরণ

নিহত মায়েশা ওই এলাকার প্রবাসী মো. রিয়াজের মেয়ে এবং মুজাহিদ টাইলস মিস্ত্রি মো. মনজুরের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুজাহিদ ও মায়েশা একসঙ্গে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত মুজাহিদ পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে মায়েশাও পানিতে নেমে ডুবে যায়।

উদ্ধার ও হাসপাতালে নেওয়া

স্থানীয় লোকজন ও স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাসুদ জাহান জানান, পানিতে পড়া দুই শিশুকে হাসপাতালে আনা হলে তারা মৃত অবস্থায় ছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় প্রতিক্রিয়া

চররমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার বলেন, ঘটনাটি দুঃখজনক। একজনকে বাঁচাতে গিয়ে আরেকজন মারা গেছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, পানিতে ডুবে দুই শিশু মারা গেছে শুনেছি, তবে বিস্তারিত জানা নেই।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ