চাঁপাইনবাবগঞ্জে আটক চার ভারতীয় নাগরিক দেশে ফেরত
চাঁপাইনবাবগঞ্জে আটক চার ভারতীয় নাগরিক দেশে ফেরত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের শিকার হয়ে চাঁপাইনবাবগঞ্জে পুলিশের হাতে আটক হওয়া শিশুসহ চার ভারতীয় নাগরিক অবশেষে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ট্রাভেল পাসের মাধ্যমে তারা ভারতে যান।

আটক ভারতীয় নাগরিকদের পরিচয়

ভারতীয় নাগরিকরা হলেন, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারাই থানার ধিতরা গ্রামের বাসিন্দা সুইটি বিবি, তার দুই ছেলে কুরবান শেখ ও ইমাম দেওয়ান এবং দানিশ শেখ।

পুশইনের ঘটনা ও আটক

পুলিশ ও ইমিগ্রেশন সূত্র জানিয়েছে, ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও বিএসএফ গত বছর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন করে। ওই বছরের ২০ আগস্ট পুলিশ চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর এলাকা থেকে অন্তঃসত্ত্বা সোনালী বিবিসহ ৬ জনকে আটক করে জেলহাজতে পাঠায়। বিষয়টি গণমাধ্যমে আসলে উভয় দেশে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আদালতের নির্দেশ ও মানবিক বিবেচনা

আদালতের নির্দেশনায় ও মানবিক বিবেচনায় গত বছরের ৫ ডিসেম্বর অন্তঃসত্ত্বা সোনালী বিবিকে তার ৮ বছরের সন্তানসহ ভারত পাঠানো হলেও চাঁপাইনবাবগঞ্জের আদালতে মামলা বিচারাধীন থাকায় বাকি চারজন ফিরে যেতে পারেননি।

ট্রাভেল পাসের মাধ্যমে প্রেরণ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ জামিরুল ইসলাম জানান, বিকেলে ট্রাভেল পাসের মাধ্যমে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে চার ভারতীয় নাগরিককে ভারতে পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে। এ সময় সোনামসজিদ ইমিগ্রেশনে রাজশাহীস্থ ভারতের সহকারী হাইকমিশনারসহ বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ