কুমিল্লায় লরির ধাক্কায় অটোরিকশা পুকুরে, নিহত ২
কুমিল্লায় লরির ধাক্কায় অটোরিকশা পুকুরে, নিহত ২

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে একটি লং ভেহিকল ট্রাক (লরি) পুকুরে পড়ে যায়। এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও এক যাত্রী।

দুর্ঘটনার বিবরণ

বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে মাধাইয়া থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশাটি নূরীতলা এলাকায় পৌঁছলে পেছন থেকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী একটি লরি। এতে সিএনজি অটোরিকশাসহ লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

নিহত ও আহত ব্যক্তিরা

নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক হানিফ মিয়া (৩৫), তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার পাঁচকিত্তা গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং যাত্রী লাবিব হোসেন (১৫), সে একই জেলার দেবীদ্বার উপজেলার দাঁড়িয়াপুর গ্রামের মনির হোসেনের ছেলে। আহত সজীব হোসেন (২৪) দেবীদ্বার উপজেলার দাঁড়িয়াপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি নিহত লাবিবের মামাতো ভাই।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার ও চিকিৎসা

স্থানীয়রা সিএনজিতে আটকে থাকা চালক ও যাত্রীদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। সেখানে আহতদের অবস্থার অবনতি হলে তাদের কুমিল্লার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সিএনজি চালক হানিফ ও যাত্রী লাবিব মারা যান।

পুলিশের বক্তব্য

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ওসি জাকির হোসেন সিকদার জানান, "দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আমরা আহত ৩ জনকে হাসপাতালে পাঠাই; কিন্তু নিহতের কোনো তথ্য আমার কাছে নেই। আমরা খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ