নওগাঁর মহাদেবপুরে তিনটি প্রতারণার মামলায় উপজেলা ওলামা লীগ সভাপতি আশেক এলাহীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) বিকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারের বিবরণ
গ্রেফতার আশেক এলাহী উপজেলার বাগধানা গ্রামের মৃত মশর উদ্দীনের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চেক জালিয়াতির তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ডিএমপি পুলিশের সহযোগিতায় দারুস সালাম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে মহাদেবপুর থানায় নিয়ে আসা হয়।
পুলিশের বক্তব্য
মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আশেক এলাহীর বিরুদ্ধে প্রতারণামূলক তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তাকে শনিবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”



