উত্তরায় ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার
উত্তরায় ১০ বছরের শিশুকে ধর্ষণ, ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার

রাজধানীর উত্তরা এলাকায় ১০ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মান্নান (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। শনিবার (১১ জুলাই) বিকালে ভুক্তভোগী শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়।

ঘটনার বিবরণ

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মামার বরাত দিয়ে জানা গেছে, কিছুদিন আগে ময়মনসিংহের ত্রিশালে গ্রামের বাড়ি থেকে তাদের পূর্ব পরিচিত মান্নান ও তার স্ত্রী শিশুটিকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ঢাকায় নিয়ে আসেন।

পরিদর্শক মো. ফারুক আরও জানান, মাস খানেক পর মান্নান গত ৭ জুলাই বাড়িতে ফোন করে জানান, মেয়েটি অসুস্থ হয়ে পড়েছে এবং তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে শিশুটির সঙ্গে কথা বলে জানতে পারি, তাকে নির্যাতন করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশি ব্যবস্থা

পরে বিষয়টি উত্তরা পূর্ব থানাকে অবগত করা হলে পুলিশ অভিযুক্ত মান্নানকে গ্রেফতার করে। আর শিশুটিকে বিকালে ঢামেক হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ