বরেন্দ্র সভ্যতার ঐতিহ্য ধারণের আহ্বান ভূমিমন্ত্রীর
বরেন্দ্র সভ্যতার ঐতিহ্য ধারণের আহ্বান ভূমিমন্ত্রীর

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, বরেন্দ্র সভ্যতার ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। একই সঙ্গে অর্জিত মেধা কাজে লাগিয়ে দেশসেবায় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য

শনিবার (২০ জুন) সকালে রাজশাহী বরেন্দ্র কলেজ চত্বরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিজানুর রহমান মিনু বলেন, বরেন্দ্র অঞ্চল বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি জনপদ, যার ইতিহাস প্রায় ৩ থেকে ৪ হাজার বছরের পুরোনো। এ অঞ্চলের সংস্কৃতি ও শিক্ষা যুগে যুগে মানুষকে আলোকিত করেছে।

শহীদদের স্মরণ

তিনি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের শহীদ ড. জোহা এবং ১৯৭১ সালের বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের আত্মত্যাগের কথাও স্মরণ করেন। মন্ত্রী শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করে ভালো মানুষ ও দক্ষ পেশাজীবী হওয়ার পরামর্শ দিয়ে বলেন, বরেন্দ্র কলেজ ভবিষ্যতে এ অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানে উপস্থিতি

রাজশাহী বরেন্দ্র কলেজের গভর্নিং বডির সভাপতি তৌফিকুর রহমান লাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। স্বাগত বক্তব্য দেন বরেন্দ্র কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা। এছাড়াও অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ