জবি শিক্ষার্থী সিরাজুল ইসলাম নিখোঁজের পাঁচ দিন, উদ্বেগে পরিবার-প্রশাসন
জবি শিক্ষার্থী সিরাজুল ইসলাম নিখোঁজের পাঁচ দিন, উদ্বেগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম গত বৃহস্পতিবার (১৮ জুন) থেকে নিখোঁজ রয়েছেন। পাঁচ দিন পেরিয়ে গেলেও তার কোনও সন্ধান না মেলায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পরিবার, সহপাঠী ও বন্ধু-বন্ধুরা।

সভায় করণীয় নির্ধারণ

মঙ্গলবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সভায় শিক্ষার্থীর সন্ধানে করণীয় নির্ধারণ এবং অনুসন্ধান কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা হয়। সভায় জকসু প্রতিনিধি, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতা, সাংবাদিক প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

উপাচার্যের বক্তব্য

সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, বিষয়টি জানার পরপরই তিনি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। শিক্ষার্থীকে দ্রুত খুঁজে বের করতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের কোনো সদস্য বিপদে পড়লে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্রুত সাড়া দেওয়া প্রয়োজন। এ ধরনের পরিস্থিতিতে সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে একটি ‘কুইক রেসপন্স টিম’ গঠনের প্রক্রিয়া চলছে।

গণমাধ্যমে প্রচারের আহ্বান

সভায় অংশগ্রহণকারীরা নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা আরও জোরদার করার পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রচারের আহ্বান জানানো হয়।

পরিবারের সঙ্গে শেষ যোগাযোগ

জানা যায়, পরিবারের সঙ্গে গত বৃহস্পতিবার ফোনে শেষ কথা হয়েছিল তার। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি। খোঁজ পেলে ০১৭১ ২০৭১ ১১৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নিখোঁজ শিক্ষার্থীর বাবা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ