উত্তরা থেকে পল্লবী পর্যন্ত ৪ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান
উত্তরা থেকে পল্লবী পর্যন্ত ৪ স্টেশনে উচ্ছেদ

উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত চারটি মেট্রোরেল স্টেশনে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কী করা হয়েছে?

মেট্রোরেলের কর্মকর্তারা জানান, অভিযানে আনুমানিক ২০ থেকে ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সবাইকে মৌখিকভাবে সতর্ক করা হয়। অভিযানে অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা অপসারণ করা হয়। অভিযানের ফলে এলাকাটি দখলমুক্ত হয় এবং যাত্রী চলাচলের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত হয়।

সচেতনতামূলক কার্যক্রম

এ ছাড়াও স্থানীয় বাসিন্দা ও দোকান মালিকদের ফুটপাত দখল ও মেট্রোরেলের যাত্রীদের স্বাচ্ছন্দে চলাচলের বিষয়ে সচেতন করা হয় বলেও জানায় মেট্রোরেল কর্তৃপক্ষ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সহযোগিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা

অভিযানে এমআরটি পুলিশ, তুরাগ থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেছেন। এই ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমটিসিএল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ