ঢাবির রোকেয়া হলে কাঁঠাল পাড়তে গিয়ে মালির মৃত্যু
ঢাবির রোকেয়া হলে কাঁঠাল পাড়তে গিয়ে মালির মৃত্যু

ঘটনার বিবরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের চত্বরে কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ছিয়াজুল নামে এক মালির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে রোকেয়া হলের প্রভোস্ট বাংলোর বাগানে এ ঘটনা ঘটে।

মৃত্যু নিশ্চিত

গুরুতর আহত অবস্থায় ছিয়াজুলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ১১টায় তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ব্যক্তির মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বর্ণনা

ছিয়াজুলের সহকর্মী সুনীল জানিয়েছেন, সকালে তিনি কাঁঠাল পাড়তে গাছে ওঠেন। ওই গাছের একটি কাঁঠাল তাঁর শরীরের ওপর পড়লে তিনি নিচে পড়ে যান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিচয়

ছিয়াজুল নড়াইল জেলার কালিয়া থানার দেবদুন গ্রামের রয়জুলের ছেলে। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের আবাসিক এলাকায় বসবাস করতেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ