ঢাবির রোকেয়া হলে গাছ থেকে কাঁঠাল পড়ে মালির মৃত্যু
ঢাবির রোকেয়া হলে কাঁঠাল পড়ে মালির মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল চত্বরে গাছ থেকে কাঁঠাল পড়ে ছিয়াকুল ওরফে উজ্জ্বল (৩৮) নামের এক মালির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে রোকেয়া হলের প্রভোস্ট বাংলোর বাগানে কাঁঠাল পাড়তে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিবরণ

নিহত ছিয়াকুলের সহকর্মী সুনীল চৌহান জানান, তাঁরা দুজনই রোকেয়া হলে মালি হিসেবে কাজ করেন। সকালে তাঁরা হলের বাগানের একটি গাছ থেকে কাঁঠাল পাড়ছিলেন। এ সময় ছিয়াকুল টেবিলের ওপর দাঁড়িয়ে বাঁশের সাহায্যে একটি কাঁঠাল পাড়ার চেষ্টা করেন। ওই কাঁঠাল পাশের আরেকটি গাছের কাঁঠালে আঘাত করলে সেটি ছিটকে তাঁর মাথার ওপর পড়ে।

কাঁঠালের আঘাতে ছিয়াকুল পাকা মেঝেতে মুখ থুবড়ে পড়ে যান। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। পরে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিহতের পরিচয়

নিহত ছিয়াকুল নড়াইলের কালিয়া উপজেলার দেবদুন গ্রামের রয়জুলের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলসংলগ্ন আবাসিক এলাকায় বসবাস করতেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ