বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোট ও জালসহ ৩৭ জেলে আটক
বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক

চট্টগ্রামের বাঁশখালীতে দুইটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জালসহ ৩৭ জনকে আটক করেছে কোস্টগার্ড। রোববার (১২ জুলাই) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

অভিযানের বিবরণ

তিনি বলেন, শনিবার দিবাগত রাত ১টায় কোস্টগার্ড কন্টিনজেন্ট বাঁশখালী কর্তৃক চট্টগ্রামের বাঁশখালী থানাধীন শেখেরখীল মাছ ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে দুটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়।

আটক ও জব্দ

পরবর্তীতে জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে ১৪টি ট্রলিং জালসহ ৩৭ জন জেলেকে আটক করা হয়। জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট, জাল ও আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভবিষ্যৎ পরিকল্পনা

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ