বিপিসি ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে করতোয়া সিটি
বিপিসি ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে করতোয়া সিটি

শিরোপা জয় করতোয়া সিটির

বগুড়া প্রফেশনালস ক্লাব (বিপিসি) আয়োজিত বিপিসি ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর শিরোপা জিতেছে করতোয়া সিটি। শনিবার (১১ জুলাই) তেজগাঁওয়ের টার্ফ নেশনে অনুষ্ঠিত ফাইনালে রিয়াল বাঙালিকে পেনাল্টি শুটআউটে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় করতোয়া সিটি।

প্রতিযোগিতার বিবরণ

বগুড়ার ১৩টি উপজেলার খেলোয়াড়দের নিয়ে জেলার চারটি ঐতিহ্যবাহী নদীর নামে গঠিত করতোয়া সিটি, নাগর ইউনাইটেড, অ্যাটলেটিকো যমুনা ও রিয়াল বাঙালি— এই চারটি দলের অংশগ্রহণে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচটি ছিল জমজমাট ও হাড্ডাহাড্ডি। নির্ধারিত সময়ের পর পেনাল্টি শুটআউটে করতোয়া সিটি ১-০ ব্যবধানে জয়লাভ করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া প্রফেশনালস ক্লাবের প্রেসিডেন্ট ও কো-ফাউন্ডার মুনজুরুল করিম এবং সেক্রেটারি ও কো-ফাউন্ডার মুহাম্মাদ মাছুদুর রহমান, ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিসির প্যাট্রন মেম্বার গ্রুপ ক্যাপ্টেন শওকত-উল-ইসলাম জিন্নাহ, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. তরিকুল আলম, ড. মো. আব্দুর রাজ্জাক, সুরাইয়া আখতার জাহান, বাংলাদেশ পুলিশের ডিআইজি মীর আশরাফ আলী, ডিএমপি ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, গ্রাম উন্নয়ন কর্মের নির্বাহী পরিচালক খন্দকার আলমগীর হোসেন ও আইন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কবির উদ্দিন প্রামানিক। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন চৌধুরী, এমএম গ্লাসের ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল ইসলাম টিটু, গণপূর্ত অধিদফতরের সাবেক মহাপরিচালক মো. আশরাফুল আলম, এনএসআই-এর অতিরিক্ত পরিচালক আলমগীর হোসেন, ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের জেনারেল ম্যানেজার মাজহারুল লিমনসহ অনেকে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আয়োজক কমিটির বক্তব্য

আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী ও বিপিসির কো-ফাউন্ডার-ট্রেজারার রিজভী আহমেদ বলেন, "বগুড়ার পেশাজীবী ও বিভিন্ন উপজেলার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি এবং পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ ধরনের ক্রীড়া আয়োজন ভবিষ্যতেও নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।" তিনি টুর্নামেন্ট সফল করতে সহযোগিতাকারী খেলোয়াড়, সমর্থক, অতিথি ও পৃষ্ঠপোষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।