সৌদি আরবে প্রবাসীদের অপরাধ অভিযোগে সতর্কতা দূতাবাসের
সৌদি আরবে প্রবাসীদের অপরাধ অভিযোগে সতর্কতা

সৌদি আরবে অবস্থিত বাংলাদেশি প্রবাসীদের অপরাধ বিষয়ে অভিযোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। সোমবার (৬ জুলাই) দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

অভিযোগের পদ্ধতি ও নির্দেশনা

দূতাবাস বলছে, সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে— অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট কারও বিষয়ে অভিযোগ থাকলে বা অপরাধ সংঘটিত হতে দেখলে, দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করতে হবে। প্রয়োজনে জরুরি সেবার হটলাইন নম্বরে (৯৯৯ ও ৯১১) যোগাযোগ করা যেতে পারে।

আইনি সতর্কতা ও নির্যাতন নিষেধাজ্ঞা

দূতাবাস সতর্ক করে দিয়ে বলছে, কোনও অবস্থাতেই অপরাধ সংশ্লিষ্টতার অভিযোগে কাউকে আটক রাখা এবং শারীরিকভাবে নির্যাতন করার সুযোগ নেই। এটি এ দেশীয় আইনে গুরুতর অপরাধ। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ