কালুখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি
কালুখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলায় রেলওয়ে ব্রিজের সঙ্গে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কালুখালীর কালিকাপুর ইউনিয়ন এলাকার রেলওয়ে সেতুর কাছে পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিবরণ

রাজবাড়ী জিআরপি পুলিশ সূত্রে জানা গেছে, ট্রেনটি সেতুর কাছে পৌঁছলে ছাদে অবস্থানরত এক যুবক অসাবধানতাবশত সেতুর সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

লাশ উদ্ধার ও ট্রেন চলাচল ব্যাহত

পরে ট্রেনটি পাংশা রেলওয়ে স্টেশনে পৌঁছলে রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ট্রেনের ছাদ থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল ব্যাহত হয়। পাংশা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার মিজানুর রহমান জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশের পরই বিষয়টি জানা যায়। পরে ছাদ থেকে লাশ উদ্ধার করে স্টেশনে রাখা হয় এবং রাজবাড়ী রেলওয়ে থানায় খবর দেওয়া হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনগত ব্যবস্থা

এ বিষয়ে রাজবাড়ী জিআরপি থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, রেলওয়ে ব্রিজের সঙ্গে ধাক্কায় এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ