ঢাকায় আজকের উল্লেখযোগ্য কর্মসূচি: স্থানীয় সরকার ও অর্থমন্ত্রীর সভা
ঢাকায় আজকের কর্মসূচি: স্থানীয় সরকার ও অর্থমন্ত্রীর সভা

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, রাজনৈতিক দল ও সংগঠন। মঙ্গলবার (২ জুন) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, তা দিনের শুরুতেই জেনে নেওয়া যাক।

স্থানীয় সরকারমন্ত্রীর কর্মসূচি

আজ সকাল সাড়ে ৯টায় গুলশান-বনানী লেকের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন অনুষ্ঠিত হবে। এই পরিদর্শনে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এ সময় রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

অর্থমন্ত্রীর কর্মসূচি

দুপুর ১২টায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ‘বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ