নিজের অধিকার নিজেকে আদায় করে নিতে হবে: ড. মঈন খান
নিজের অধিকার নিজেকে আদায় করে নিতে হবে: ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, নিজের অধিকার সম্পর্কে জনগণকে সচেতন হতে হবে। নিজের অধিকার যতক্ষণ না নিজেরাই আদায় করে নেবেন, ততক্ষণ কেউ তা এনে দেবে না। শনিবার (১১ জুলাই) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মায়ের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজের অধিকার আদায়ের আহ্বান

ড. মঈন খান বলেন, “নিজের অভিজ্ঞতা থেকে বলছি, নিজের অধিকার যতক্ষণ না নিজেরাই আদায় করে নেবেন, ততক্ষণ কিন্তু কেউ তা দেবে না। আমরা বড়জোর আপনাদের পাশে দাঁড়াতে পারি, সহযোগিতা করতে পারি।” তিনি আরও বলেন, খান পরিবার সব সময়ই মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। জীবনের শেষ দিন পর্যন্ত যেন মানুষের সেবা করে যেতে পারি, সেজন্য সবার কাছে দোয়া চাই।

খান পরিবারের ভূমিকা ও বৈষম্য দূরীকরণ

তিনি বলেন, দেশের গণতন্ত্র ও উন্নয়নে খান পরিবার সব সময় ভূমিকা রেখে এসেছে। তার মা বেগম খোর্শেদা বানু খান ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত ও নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করেছেন। ড. মঈন খান আরও বলেন, বাংলাদেশে ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে একটি ন্যায়ভিত্তিক ও সমতাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা প্রয়োজন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানের অন্যান্য বক্তা

খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রোখসানা খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দি মিলিনিয়াম ইউনিভার্সিটির উপাচার্য অভিনয় চন্দ্র সাহা, নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল আল-ফারুক, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা এবং পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন মিলটন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ