জঙ্গি মোকাবিলায় ওলামাদের আইনশৃঙ্খলা বাহিনীতে যুক্ত করুন
ইসলামী আন্দোলন বাংলাদেশ জঙ্গি সমস্যা মোকাবিলায় ওলামায়ে কেরামকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যুক্ত করার দাবি জানিয়েছে। দলটির মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ধর্মীয় নেতাদের সম্পৃক্ততা কার্যকর সমাধান দিতে পারে।


